ভোলাহাটে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ১১:৪২:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ মোঃ আবু বাক্কার (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ১৮ নভেম্বর রাত ৮টা ১০ মিনিটে ভোলাহাট থানাধীন ৪ নম্বর জামবাড়ীয়া ইউনিয়নের কালীনগর গ্রামে তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং ভোলাহাট থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রহিম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় কালীনগর গ্রামের মোঃ এরফান আলীর ছেলে আবু বাক্কারকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে ভোলাহাট থানা পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।



















