সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
- আপডেট সময় : ১২:৪০:২৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি : ‘আইনের অঙ্গনে প্রজ্ঞা, ক্রিকেটের মাঠে শ্রেষ্ঠত্ব’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আইনজীবীদের ক্রিকেট টুর্নামেন্ট সিজন-১ অ্যাডভোকেটস প্রিমিয়ার টুর্নামেন্ট টুর্নামেন্ট (এপিটি) ২০২৬-এর প্রথম আসরের ট্রফি উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর বিকেল ৫টায় সাতক্ষীরা শহরের গার্লস স্কুলের ব্রিজ সংলগ্ন রয়েল প্লাস কনভেনশন হলে টুর্নামেন্টের সিজন-১ ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের খেলাগুলো সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
প্রাথমিক পর্যায়ে উপস্থিত ক্রীড়ামোদী আইনজীবীরা নিজেদের মধ্যে আলোচনা করে আটটি দলে বিভক্ত হন। দলগুলো হলো—অ্যাডভোকেটস লিজেন্ড একাদশ, অ্যাডভোকেটস সুপার কিংস একাদশ, অ্যাডভোকেটস থান্ডার্স একাদশ, অ্যাডভোকেটস ওয়ারিয়র্স একাদশ, অ্যাডভোকেটস ঈগলস একাদশ, অ্যাডভোকেটস টাইটনস একাদশ, অ্যাডভোকেটস রয়েলর্স একাদশ ও অ্যাডভোকেটস গ্লাডিয়েটর্স একাদশ।
আটটি দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শেখ আরিফুর রহমান আলো, অ্যাডভোকেট শেখ ই. জে. এস. হাসিব, অ্যাডভোকেট জিএম ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট এসএম ইকবাল লোদি, অ্যাডভোকেট এসএম সালাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন, অ্যাডভোকেট জিএম জাকির হায়দার ও অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ হাসান মামুন।



















