সংবাদ শিরোনাম ::
রৌমারীতে ইয়াবাসহ গ্রেফতার ১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৫৯:১০ অপরাহ্ণ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৭ পিস ইয়াবাসহ মোঃ মিজান (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ১৬ নভেম্বর দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে রৌমারী থানার চর শৌলমারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোঃ মিজান ভোলা জেলার লালমোহন থানার কুমারখালী গ্রামের মোঃ ফয়েজ আহমেদের ছেলে।
এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, “মাদক একটি পরিবার থেকে শুরু করে পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি। রৌমারীকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত আছে।




















