ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জলবায়ু নীতি ও সিদ্ধান্ত গ্রহণে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান হেরোইন ও দুটি ইজিবাইকসহ আটক ৩ মুক্তাগাছায় সনাতন পদ্ধতির অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পঞ্চগড়ে সন্ত্রাস বিরোধী মামলার আসামী বিএনপি জামায়াত কর্মীর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, বিজিবিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের টহল অব্যাহত  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৫০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জে ইনোভার-এর বিজনেস মিট অনুষ্ঠিত, ব্যবসায়িক সম্পর্ক জোরদারে গুরুত্ব কপ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ : ড. সাইমুম পারভেজ আমতলীতে ঘরে আগুন দেয়ার হুমকি, ২০ নারীর অভিযোগ গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দূর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২ 

শাল্লায় জমি দখল, গাছ কাটা ও ভাঙচুরের অভিযোগে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৭:৪২ অপরাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জমি দখল, গাছ কাটা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মো. ময়না মিয়াসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। উপজেলার ১ নং আটগাঁও ইউনিয়নের রাহুতলা গ্রামের মৃত রজব আলীর ছেলে মো. ইসমাইল হোসেন (৬০) বাদী হয়ে গত ২ নভেম্বর আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৭ অক্টোবর মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে আসামিরা সংঘবদ্ধ হয়ে বাদীর ভোগদখলীয় সরকারি ১৩৮ নম্বর কবুলিয়ত দলিলমূলে পাওয়া জমিতে অনধিকার প্রবেশ করেন।

সেখানে বাদীর রোপণ করা বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কাটা শুরু করলে বাদী ও সঙ্গীয় সাক্ষীরা বাধা দেন।

অভিযোগ করা হয়, ১ নম্বর আসামি ময়না মিয়ার নির্দেশে অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র (দা ও রামদা) নিয়ে তাঁদের ওপর চড়াও হন এবং বাদীর গলায় রামদা ধরে প্রাণনাশের হুমকি দেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, আসামিরা বিভিন্ন প্রজাতির গাছ কেটে প্রায় ১ লাখ টাকার ক্ষতি সাধন করেছেন।

এছাড়া সীমানা পিলার, কাঁটাতার ও বাঁশ ভাঙচুর করে আরও প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে। মামলা দায়েরের পর বাদী ইসমাইল হোসেন অতিরিক্ত অভিযোগ করে বলেন, সরকারি খাল, বিল ও ডোবা মসজিদের নামে ইজারা এনে ময়না মিয়া ও তাঁর লোকজন সেগুলোর টাকা নিজস্ব খাতে ব্যবহার করছেন, যার ফলে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে।

মামলায় অভিযুক্ত ১০ জন হলেন— ১. মো. ময়না মিয়া (৬০), ২. বকুল মিয়া (৪২), ৩. বাবলু মিয়া (৪৮), ৪. সিরাজ মিয়া (৪০), ৫. রুকন মিয়া (৩০), ৬. কবির মিয়া (৩২), ৭. দবির মিয়া (২৭), ৮. আবু সাইম (২৯), ৯. রাজ মিয়া (২৬) এবং ১০. আল আমিন মিয়া (২৪)। বাদী আসামিদের বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩৮২ ও ৩৪ ধারায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, রাহুতলা গ্রামের জীবন রায়ের জমি ভোগদখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। স্থানীয়দের দাবি, জমিজমা সংক্রান্ত এসব বিরতিহীন ভয়ভীতি ও নিরাপত্তার অভাবে এলাকার একাধিক পরিবার ভিটা ছেড়ে শহরে ব্যবসা বা চাকরিতে চলে গেছেন, এমনকি অনেকে ভারতেও পাড়ি জমিয়েছেন।

অন্যদিকে, মামলার প্রধান বিবাদী মো. ময়না মিয়ার কাছে ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি অভিযোগ অস্বীকার করে

ঘটনার দিন মূলত আমি বাড়িতেই ছিলাম না, অথচ আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছে। গাছ কাটার বিষয়টি সত্যি হলেও এই জায়গা সংক্রান্ত ঝামেলার কারণে পুরো গ্রামবাসী ভুগছেন।

এলাকার সচেতন মহল নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জমির প্রকৃত মালিকানা ও দখলসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :