হাওরপাড়ের সন্তান মাওলানা সাজ্জাদ আহমদের ইলমি সাধনা : প্রকাশিত হলো ‘আপত্তি খণ্ডন (প্রথম ও শেষ দশ পারা)’ গ্রন্থ
- আপডেট সময় : ০৯:২৩:২৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ: আলহামদুলিল্লাহ! ইলম ও দ্বীনি খেদমতের ময়দানে যুক্ত হলো আরও একটি প্রশংসনীয় অর্জন।
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট আলেম ও শিক্ষক মাওলানা সাজ্জাদ আহমদ রচিত ‘আপত্তি খণ্ডন (প্রথম ও শেষ দশ পারা)’ নামক গ্রন্থটি প্রকাশিত হয়েছে।
হাওরপারের দুর্গম পথ পেরিয়ে এমন একটি মহৎ ও ইলমি কাজ সম্পন্ন করায় এলাকায় বইপ্রেমী ও গুণীজনদের মাঝে আনন্দের বন্যা বইছে।
গ্রন্থটির প্রচ্ছদ ও প্রকাশনা দেখে গ্রামের সাধারণ মানুষ, বন্ধু-বান্ধব এবং শুভানুধ্যায়ীরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। তাঁরা মাওলানা সাজ্জাদ আহমদের এই চমৎকার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
লেখক মাওলানা সাজ্জাদ আহমদ সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও গ্রামের মরহুম আলকাছ মিয়ার সুযোগ্য সন্তান।
বর্তমানে তিনি সুনামগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘দারুল উলুম দরগাহপুর’-এ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারে তাঁর এই নিরলস প্রচেষ্টা এলাকার তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা।
হাওরপারের সন্তান হয়েও ইসলামের খেদমতে তাঁর এই মহৎ প্রয়াস পুরো অঞ্চলকে গৌরবান্বিত করেছে। লেখক মাওলানা সাজ্জাদ আহমদ তাঁর এই ইলমি সফর যেন সফলভাবে এগিয়ে নিতে পারেন এবং দ্বীনের আরও খেদমত করতে পারেন, সেজন্য তিনি দেশবাসী ও সকলের কাছে আন্তরিক দো‘আ প্রার্থনা করেছেন।




















