ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী সাতক্ষীরা ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ  সাতক্ষীরা জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম আগামীকাল সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় পাওনা টাকার জন্য বৃদ্ধকে তিন দিন শিকলে বেঁধে নির্যাতন কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক সাতক্ষীরায় প্রাথমিকের ১৯৯ সহকারী শিক্ষকের নিয়োগপত্র প্রদান, বাদ পড়লেন ৪ জন সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক

প্রতিবন্ধী ছেলেকে নিয়ে ভিক্ষা করছেন আছিয়া : দুই দশকেও জোটেনি বিধবা ভাতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৬:৪৯ অপরাহ্ণ, রবিবার, ৭ জুন ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে অসহায়ত্বের এক চরম দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছেন আছিয়া বেগম। স্বামী মারা যাওয়ার প্রায় দুই দশক পার হতে চললেও আজও তার ভাগ্যে জোটেনি একটি বিধবা ভাতার কার্ড। বর্তমানে শারীরিক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে জীবন পার করছেন এই বৃদ্ধা।

দক্ষিণ পাঙ্গাসিয়া গ্রামের বাসিন্দা আছিয়া বেগম জানান, ২০০৭ সালে তার স্বামী আবদুল মজিদ হাওলাদার মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুর পর থেকেই তিনি চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন। তার ওপর রয়েছে একজন প্রতিবন্ধী ছেলের ভরণপোষণের দায়িত্ব। অভাবের তাড়নায় শেষ বয়সে এসে তাকে বেছে নিতে হয়েছে ভিক্ষাবৃত্তি। আছিয়া বেগমের অভিযোগ, বিধবা ভাতার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বছরের পর বছর ঘুরেও কোনো সুরাহা পাননি তিনি।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে বিত্তবান বা রাজনৈতিক প্রভাবশালীদের স্বজনরা নানা সুযোগ-সুবিধা পায়, সেখানে আছিয়া বেগমের মতো একজন প্রকৃত দুস্থ নারী কেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত? স্থানীয়দের প্রশ্ন, তিনি ভিক্ষা করেন বলেই কি তাকে অবজ্ঞা করা হচ্ছে, নাকি কার্ড পাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ দিতে পারছেন না বলে তার নাম তালিকায় উঠছে না?

এ বিষয়ে পাঙ্গাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম গাজীর সাথে যোগাযোগ করা হলে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, উনি কি আবেদন করেছেন? যদিও ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, কার্ড করে দেয়ার বিষয়ে চেয়ারম্যান ইতিপূর্বে একাধিকবার অঙ্গীকার করলেও তা বাস্তবায়ন করেননি। বারবার যোগাযোগ করার পরও কাজের কাজ কিছুই হয়নি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা  অলিউল ইসলাম বলেন, সংশ্লিষ্ট  ইউনিয়ন পরিষদ থেকে ভাতা প্রাপ্তির তালিকা প্রেরন করা হয়, আমাদের কাছে পাংগাশিয়া ইউনিয়ন থেকে প্রাপ্ত তালিকায় আছিয়া বেগম নামে কোন নাম পাই নাই। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাম পাঠালে আমরা ব্যবস্থা নিবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :