শিরোনাম :
তেঁতুলিয়া সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট করার সকল প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল ছাতকের বনভূমি ও পরিবেশ রক্ষায় যৌথ অভিযানের নির্দেশ এমপি কলিম উদ্দিনের শাল্লায় প্রাথমিক শিক্ষকদের তীব্র গ্রুপিং ও পাল্টাপাল্টি কমিটি গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ পেট্রোবাংলার পরিচালক এস এম মাহবুব আলমের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ গোপালগঞ্জ কাশিয়ানীতে রাসূল (সাঃ) কুরুচিপূর্ণ মন্তব্যেকারীকে গ্রেফতার গোপালগঞ্জে দক্ষিণ বাংলা গেস্ট হাউজে অভিযানে অসামাজিক কার্যকলাপে মামলা ও জরিমানা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Reporter Name
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

রবিবার ১৯ জুলাই বিকেলে উপজেলার চরপলিশা বেতমারী তালতলা এলাকায় (দেওয়ানগঞ্জ-জামালপুর) আঞ্চলিক মহাসড়কে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। একই দিন সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগপয়লা এলাকায় অটোরিকশার চাপায় নাজনিন নাহার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়।

নিহত ওই শিশু একই এলাকার নাজমুল হোসেনের মেয়ে।নিহত বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চরপলিশা বেতমারী তালতলা এলাকায় জামালপুরগামী একটি সিএনজি ও মেলান্দহগামী একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা এক নারী ও এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ তাঁদের মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগপয়লা এলাকায় বাড়ি থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময় নাজনিন নাহার নামে এক শিশু অটোরিকশার চাপায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সিএনজি ও ভটভটির সংঘর্ষে নিহত দুজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930