ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের অবাধ বিচরণ, আতঙ্কে রোগী-স্বজনরা এমপি কামরুজ্জামান কামরুলের নির্দেশে তিন শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন বিএনপি নেতা কামাল হোসেন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মধ্যনগরে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ফাঁসির রায়ের প্রতিবাদে দেবীগঞ্জে মিছিল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ

রাজিবপুরে পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারী চরপাড়া গ্রামের বাসিন্দা মো. সাব্বির হোসেন (২০)। বাবা ফজল হক ও মা সাবিনা বেগমের একমাত্র সন্তান ছিলেন তিনি। মাত্র ৯ মাস আগে একই এলাকার বাবুল মিয়া মেয়ের লাকি আক্তারের সাথে বিয়ে হয় তার। বর্তমানে লাকি সাত মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু পৃথিবীতে আসতে যাওয়া সন্তানের মুখ দেখার আগেই না–ফেরার দেশে চলে গেলেন সাব্বির।

সাব্বিরের বাবা কান্নাজডিত কণ্ঠে জানান, আমার অল্প বয়সের ছেলেটাকে জোর করে গাছে তুলে দিয়ে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।

সাব্বিরের স্ত্রী লাকি আক্তার জানান, সকালে ঘাস কাটতে গেছে পরে বালিয়ামারি বাজারে গেলে রুবেলকে গাছে তুলে দিয়, পরে বিদ্যুৎ এর তারের সাথে লেগে মরে গেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, রাজিবপুর উপজেলার বালিয়ামারি বাজারে একটা বট গাছের পাতা পাড়তে তুলে দেয় বাজার পাড়া এলাকার রুবেল মিয়া (৩১) গাছের পাতা পাড়তে গিয়ে ভেঙ্গে যায় একটি ডাল। ফলে পড়ে যায় বিদ্যুতের তারের উপর। গুরুতর আহত হন সাব্বির। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় সাব্বিরের বাবা হত্যা মামলার অভিযোগ দিয়েছে বলে জানা গেছে। সাব্বিরের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়। অন্তঃসত্ত্বা স্ত্রী, বৃদ্ধ বাবা-মা এবং স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

এ ব্যাপারে চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আলম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :