ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী সাতক্ষীরা ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ  সাতক্ষীরা জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম আগামীকাল সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় পাওনা টাকার জন্য বৃদ্ধকে তিন দিন শিকলে বেঁধে নির্যাতন কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক সাতক্ষীরায় প্রাথমিকের ১৯৯ সহকারী শিক্ষকের নিয়োগপত্র প্রদান, বাদ পড়লেন ৪ জন সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক

বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটের আঘাতে নারী আইনজীবী আহত, উত্তাল আদালত প্রাঙ্গণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৭:৫৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর রহমান গোপালগঞ্জ প্রতিনিধি : ২৩ জুলাই গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর বিচারক কর্তৃক হামলার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। প্রকাশ্য আদালতে বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটের আঘাতে ওই নারী আইনজীবী আহত ও লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে এবং অভিযুক্ত বিচারকের দ্রুত অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আইনজীবী সূত্রে জানা যায়, গতকাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা শুনানি চলাকালে বিচারক সুজন মিয়া হঠাৎ ক্ষিপ্ত হয়ে পেপার ওয়েট ছুড়ে মারেন। এতে সাবিহা সুলতানা নামে এক নারী শিক্ষানবিশ আইনজীবী গুরুতর আহত ও শারীরিকভাবে লাঞ্ছিত হন।

এই নজিরবিহীন ও ন্যক্কারজনক ঘটনার জের ধরে আজ সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সদস্যরা বিচার কাজ বর্জন করে জেলা বার ভবনের সামনে উপস্থিত হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে পুনরায় বার ভবনের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

সমাবেশে বক্তব্য প্রদানকালে আইনজীবী নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রকাশ্য আদালতে বিচারক কর্তৃক একজন নারী আইনজীবীর ওপর এমন হামলা ও শারীরিক লাঞ্ছনা অত্যন্ত দুঃখজনক ও নজিরবিহীন। বিচারালয়ে একজন আইনজীবীর পেশাগত মর্যাদা ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত না হলে বিচারব্যবস্থার ওপর সাধারণ মানুষের আর কোনো আস্থা থাকবে না।”

বক্তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে তাঁরা সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট সুজন মিয়ার দ্রুত অপসারণের জোর দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন যে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আইনজীবী সমিতির আন্দোলন ও বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে এ ঘটনার পর থেকে গোপালগঞ্জ আদালত প্রাঙ্গণে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত বিচারকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আদালত সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে উক্ত ম্যাজিস্ট্রেটের বিচারিক (আমলি) ক্ষমতা ইতোমধ্যেই স্থগিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :