ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের অবাধ বিচরণ, আতঙ্কে রোগী-স্বজনরা এমপি কামরুজ্জামান কামরুলের নির্দেশে তিন শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন বিএনপি নেতা কামাল হোসেন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মধ্যনগরে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ফাঁসির রায়ের প্রতিবাদে দেবীগঞ্জে মিছিল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ

পঞ্চগড়ে খেলার ছলে ডেকে নিয়ে দুই বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৫:২০ পূর্বাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই বছরের এক কন্যা শিশুকে খেলার ছলে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

শনিবার ২৫ জুলাই সকাল ১০টার দিকে দেবীগঞ্জ পৌরসভার উত্তর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত কিশোর শাকিল (ছদ্মনাম) শিশুটিকে খেলার ছলে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুকে ধর্ষণের চেষ্টা চালানো হলে ঘটনাটি শিশুটির চাচার নজরে আসে। তিনি দেখতে পেয়ে চিৎকার দিলে বিষয়টি ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা ওই কিশোরকে ধরে আটকে রাখেন।

পরবর্তীতে সুষ্ঠু বিচারের দাবিতে শিশুটির মা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। সেখান থেকে বিষয়টি অবহিত করে ভুক্তভোগী পরিবারকে থানা পুলিশের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়। ঘটনার পর ভুক্তভোগী শিশু, তার মা এবং আটক কিশোর থানা হেফাজতে রয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু মুসা জানান, অভিযুক্ত কিশোর পুলিশ হেফাজতে রয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে প্রয়োজনীয় পরিক্ষা নিরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ভাবেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :