ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের অবাধ বিচরণ, আতঙ্কে রোগী-স্বজনরা এমপি কামরুজ্জামান কামরুলের নির্দেশে তিন শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন বিএনপি নেতা কামাল হোসেন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মধ্যনগরে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ফাঁসির রায়ের প্রতিবাদে দেবীগঞ্জে মিছিল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ

বিডি ক্লিনের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পরিচ্ছন্নতা অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:২৯ অপরাহ্ণ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : ‘ময়লা নয়, মানসিকতা হোক স্বচ্ছ—এটাই আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিডি ক্লিন চাঁপাইনবাবগঞ্জ টিম।

শুক্রবার ৭ আগস্ট সকালে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ ও এর আশপাশের এলাকায় এ পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিডি ক্লিন চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি, উপাধ্যক্ষ মোঃ শরিফুল আলমসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। এ সময় অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি বলেন, “আমাদের কলেজকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। নিজ নিজ দায়িত্ববোধ থেকে কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।”

আয়োজকরা জানান, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও বেগবান করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। তারা সবাইকে পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “চলুন সবাই ঐক্যবদ্ধ হই, পরিচ্ছন্ন জীবন ও উন্মুক্ত বাংলাদেশ গড়ে তুলি। এ দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :