ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাভাবিপ্রবির সঙ্গে চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজের আগ্রহ লি শাওফেংয়ের কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগের ৪ নেতাসহ আটক ১০ ইউটিউবার সোনাই পাগলার ওপর হামলা, জোর করে চুল কেটে দেয়ার ভিডিও ভাইরাল সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী জিহাদুলের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও  সাতক্ষীরা শহরের করিম সুপার মার্কেট ব্যবসায়ীদের সহযোগিতায় গরীবের মেহমানখানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ সেবন করে ব্যবসায়ীর মৃত্যু সাতক্ষীরা সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন  তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল

তোমাকে হারানোর পর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:৫৮ অপরাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শান্তা কামালী

 

বুঝেছি-শূন্যতাও আসলে এক ধরনের ঘর,

যেখানে কেউ থাকে না,

অথচ প্রতিরাতে দরজা খুলে

কেউ একজন ফিরে আসার শব্দ করে।

আমি সেই শব্দের কাছে বসে থাকি,

জানি-ফিরবে না কেউ;

তবু অপেক্ষারও তো নিজস্ব এক জেদ আছে,

সে মৃত নদীর বুকেও

জলের ঠিকানা খুঁজে ফেরে।

তোমার রেখে যাওয়া কিছুই নেই আমার কাছে…

না চিঠি, না ছবি, না কোনো প্রতিশ্রুতির দাগ;

শুধু একটি বিকেল

আজও আমার ভেতর সূর্যাস্ত হতে জানে না।

 

কত মানুষ আসে, চলে যায়,

কত মুখ সময়ের ভিড়ে মুছে যায়;

তবু আশ্চর্য…

তোমাকে ভুলে যাওয়ার চেষ্টাটুকুও

প্রতিদিন আমাকে

আরও একটু তোমার করে দেয়।

 

হয়তো ভালোবাসা মানেই কাছে থাকা নয়…

কখনো কখনো

একজন মানুষের অনুপস্থিতিকে

সারাজীবন বয়ে নিয়ে যাওয়ার নামই

ভালোবাসা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তোমাকে হারানোর পর

আপডেট সময় : ১১:৫৪:৫৮ অপরাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

শান্তা কামালী

 

বুঝেছি-শূন্যতাও আসলে এক ধরনের ঘর,

যেখানে কেউ থাকে না,

অথচ প্রতিরাতে দরজা খুলে

কেউ একজন ফিরে আসার শব্দ করে।

আমি সেই শব্দের কাছে বসে থাকি,

জানি-ফিরবে না কেউ;

তবু অপেক্ষারও তো নিজস্ব এক জেদ আছে,

সে মৃত নদীর বুকেও

জলের ঠিকানা খুঁজে ফেরে।

তোমার রেখে যাওয়া কিছুই নেই আমার কাছে…

না চিঠি, না ছবি, না কোনো প্রতিশ্রুতির দাগ;

শুধু একটি বিকেল

আজও আমার ভেতর সূর্যাস্ত হতে জানে না।

 

কত মানুষ আসে, চলে যায়,

কত মুখ সময়ের ভিড়ে মুছে যায়;

তবু আশ্চর্য…

তোমাকে ভুলে যাওয়ার চেষ্টাটুকুও

প্রতিদিন আমাকে

আরও একটু তোমার করে দেয়।

 

হয়তো ভালোবাসা মানেই কাছে থাকা নয়…

কখনো কখনো

একজন মানুষের অনুপস্থিতিকে

সারাজীবন বয়ে নিয়ে যাওয়ার নামই

ভালোবাসা।