ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বপ্ন পূরণের আলোচনায় এম শহীদ, চামরদানী ইউনিয়নে বাড়ছে রাজনৈতিক সক্রিয়তা মাভাবিপ্রবির সঙ্গে চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজের আগ্রহ লি শাওফেংয়ের কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগের ৪ নেতাসহ আটক ১০ ইউটিউবার সোনাই পাগলার ওপর হামলা, জোর করে চুল কেটে দেয়ার ভিডিও ভাইরাল সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী জিহাদুলের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও  সাতক্ষীরা শহরের করিম সুপার মার্কেট ব্যবসায়ীদের সহযোগিতায় গরীবের মেহমানখানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ সেবন করে ব্যবসায়ীর মৃত্যু সাতক্ষীরা সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন 

সাতক্ষীরা কলারোয়ায় সাড়ে ৫ বিঘা জমিতে পেঁপের বাম্পার ফলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:০২ অপরাহ্ণ, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলার পাচনল গ্রামের মাঠে পেঁপে চাষে ব্যাপক সাফল্য দেখা দিয়েছে। উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৫.৫ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে গড়ে তোলা হয়েছে এই আধুনিক পেঁপে বাগান। বর্তমানে বাগানজুড়ে ঝুলে থাকা পেঁপে এবং এর বাম্পার ফলনে মুখে হাসি ফুটেছে সংশ্লিষ্টদের।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট’ (এসএসিপি-রেইনস)-এর আওতায় এবং জিএএফএসপি ও আইএফএডি -এর আর্থিক সহযোগিতায় উচ্চমূল্য ও পুষ্টিসমৃদ্ধ ফল ও সবজি বাগান হিসেবে এটি তৈরি করা হয়েছে। এখানে ‘টপ লেডি’ ও ‘গ্রীন ফায়ার’ জাতের পেঁপে চাষ করা হয়েছে।

বাগান পর্যবেক্ষণ করে দেখা যায়, বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় ১৩০ মণ থেকে ১৪০ মণ কাঁচা ও পাকা পেঁপে তোলা হচ্ছে এই ক্ষেত থেকে। সংগৃহীত পাকা পেঁপেগুলো সুন্দরভাবে ক্যারেট ও প্যাকেটে বন্দি করে সরাসরি রাজধানী ঢাকায় সরবরাহ করা হচ্ছে। ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তের পাইকারি বাজারে এই পেঁপের ব্যাপক চাহিদা রয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) আকলিমা আক্তার এবং উপজেলা কৃষি অফিসের মাঠপর্যায়ের সার্বিক দিকনির্দেশনায় উন্নত প্রযুক্তি ও সঠিক পরিচর্যার মাধ্যমে এই ফলন নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, প্রচলিত ফসলের তুলনায় পেঁপে চাষে লাভ বেশি এবং উৎপাদনও দ্রুত পাওয়া যায়। এলাকাটিতে পেঁপে চাষের এই বাম্পার ফলন দেখে আশেপাশের অন্য অনেক চাষিও এখন উচ্চমূল্যের এ ফল ও সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন।

উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা সৌরভ দেবনাথ জানান, কলারোয়ার মাটি ও আবহাওয়া পেঁপে চাষের জন্য বেশ উপযোগী। কৃষকদের প্রয়োজনীয় সব ধরনের কারিগরি পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে, যাতে কলারোয়ার এই সফলতার গল্প অন্যান্য এলাকাতেও ছড়িয়ে দেয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাতক্ষীরা কলারোয়ায় সাড়ে ৫ বিঘা জমিতে পেঁপের বাম্পার ফলন

আপডেট সময় : ০৫:৫৫:০২ অপরাহ্ণ, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬