ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাভাবিপ্রবির সঙ্গে চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজের আগ্রহ লি শাওফেংয়ের কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগের ৪ নেতাসহ আটক ১০ ইউটিউবার সোনাই পাগলার ওপর হামলা, জোর করে চুল কেটে দেয়ার ভিডিও ভাইরাল সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী জিহাদুলের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও  সাতক্ষীরা শহরের করিম সুপার মার্কেট ব্যবসায়ীদের সহযোগিতায় গরীবের মেহমানখানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ সেবন করে ব্যবসায়ীর মৃত্যু সাতক্ষীরা সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন  তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল

বংশীকুন্ডায় ফুটবল ফাইনালের শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩২:৩৫ অপরাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডায় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত এবং মাদক ও জুয়া থেকে দূরে রাখতে বংশীকুন্ডা ফুটবল ক্লাবের উদ্যোগে ‘বিগ মেগা ফুটবল’ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১২ সেপ্টেম্বর বিকেল ৪ টায় বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন মধ্যনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ২ নম্বর বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রায়হান উদ্দিন সোহেল।

খেলা দেখতে স্থানীয় ক্রীড়ামোদী, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাঠে উপস্থিত হন। এ সময় পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে রায়হান উদ্দিন সোহেল বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম হাতিয়ার। তরুণ ও যুবসমাজকে মাদক, জুয়া এবং বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে ওঠে।”

তিনি আরও বলেন, “তরুণদের হাতে মাদকের পরিবর্তে খেলাধুলার উপকরণ তুলে দিতে হবে। প্রতিটি ইউনিয়ন ও গ্রামে খেলাধুলার পরিবেশ তৈরি করা গেলে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। এলাকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

বংশীকুন্ডা ফুটবল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন ২ নম্বর বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি এমারুল হক শান্ত তালুকদার, সাধারণ সম্পাদক সাইকুল ইসলাম, মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও বংশীকুন্ডা ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক নিহাদ গনি তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় নিশ্চিন্তপুর একাদশ ও বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় একাদশ। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় একাদশকে ১ গোলের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হয় নিশ্চিন্তপুর একাদশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বংশীকুন্ডায় ফুটবল ফাইনালের শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৭:৩২:৩৫ অপরাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬