ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশির ঝরে পরে নেত্রকোনায় সাংবাদিক হত্যা ও দোয়ারাবাজারে হামলার প্রতিবাদে শাল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় কাঙ্খিত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সুবহে সাদিক থেকে হাজারো জনতার ভিড় সাতক্ষীরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও কামড়ে দেয়ার অভিযোগ সমবায় ব্যাংক লিমিটেড বগুড়ার পুনরায় চেয়ারম্যান হলেন মাফতুন আহম্মেদ খান রুবেল  ফিংড়ীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নতুন কার্যালয় উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন :  কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা বগুড়ার উন্নয়নে হাজার কোটি টাকার মহাপরিকল্পনা, রেলপথে ব্যয় ১০ হাজার ৫৭০ কোটি চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল

পঞ্চগড়ে প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারির ঘটনায় সেই শিক্ষকের বদলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪১:১৩ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২২২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে পরীক্ষার আগে প্রশ্নপত্রের অংশ হোয়াটসঅ্যাপে শিক্ষার্থীদের পাঠানোর অভিযোগ ওঠার পর দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহাদেব চন্দ্র রায়কে লালমনিরহাটের পাটগ্রামে বদলি করা হয়েছে।

মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ইংরেজি) পদে বদলি করা হয়। প্রজ্ঞাপনে তাকে জনস্বার্থে বদলির কথা উল্লেখ করা হয়েছে।

আদেশ অনুযায়ী, আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে মহাদেব চন্দ্র রায়কে বর্তমান কর্মস্থল থেকে বিমুক্ত হতে হবে। তা না হলে ওই দিন অপরাহ্ন থেকে তাকে তাৎক্ষণিকভাবে বিমুক্ত বলে গণ্য করা হবে।

গত ১ জুলাই ওই শিক্ষকের বিরুদ্ধে দশম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার আগে ইংরেজি প্রথম পত্রের প্রশ্নের একটি অংশ তার কাছে প্রাইভেট পড়া শিক্ষার্থীদের হোয়াটসঅ্যাপে পাঠানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রতিবেদকের হাতে আসা হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্র মিলিয়ে একই প্রশ্ন হুবহু পাওয়ার বিষয়টি উঠে আসে।

পরে অভিযোগটি তদন্তে বিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি এবং শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি পৃথকভাবে কাজ করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে, এর আগেও শিক্ষক মহাদেব চন্দ্র রায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে ও বিশেষ কোচিং ক্লাসে বাধ্য করার অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, তার কাছে প্রাইভেট না পড়লে পরীক্ষায় কম নম্বর দেওয়া হতো। এ নিয়ে জাতীয় ও স্থানীয় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :