ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ব্যবস্থাপনা কমিটির সভায় হাসপাতালকে দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে : এমপি নুরুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:৩৩ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ ৪ ও ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমপি এডভোকেট নুরুল ইসলাম বলেছেন, সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালকে দালালমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে। রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে জড়িত দালালদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। এ কাজে র‌্যাব, ডিজিএফআই ও এসবিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। তিনি বলেন, স্বাস্থ্য খাতের অনিয়ম দূর করে জনগণকে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সারাদেশেই কাজ করছে। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সেবা ও খাবারের মানসহ সার্বিক বিষয়ে সরকার নজরদারি করছে।

সমস্যা নিয়ে এমপি আরো বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা ও পরিচ্ছন্নতাসহ যেসব সমস্যা রয়েছে,তা দ্রুত সমাধান করা হবে। আগামী এক মাসের মধ্যে কোনো সমস্যা থাকলে তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

রবিবার ৪ সেপ্টেম্বর দুপুরে ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রশাসক ড. মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও আরএমও ডাঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেছেন।

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ,তত্ত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ সোহাগ, সহকারী পরিচালক সুমন রায়, বিএনপি নেতা আকবর আলী, এডভোকেট শেরেনুর আলী,আতম মিছবাহ,জুয়েল মিয়া, মুর্শেদ আলম, আব্দুর রহিম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রফিকুল ইসলাম, ডাঃ বিষ্ণু প্রসাদ চন্দ, পৌরসভার সহকারী প্রকৌশলী কয়েস সহসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :