ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাবিপ্রবিতে ২১ দফা দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি পটুয়াখালীর দুমকিতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন ছুটির দিনে জনসমুদ্র গুড়পুকুর মেলা, নৌকায় উঠতেই দীর্ঘ সারি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ ময়মনসিংহে এসএমই পণ্য মেলা উদ্বোধন নিরাপদ খাদ্য উৎপাদন ও কারিগরি শিক্ষায় দেশকে এগিয়ে নিতে হবে : কৃষিমন্ত্রী আমিন উর রশিদ  ৬০ বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ নতুন প্রজন্মকে নিয়ে হতাশ নই : মনিরুল হক চৌধুরী ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেয়া হবে : কৃষিমন্ত্রী

চাঁদপুরে আনসারের জাপানিজ ভাষা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:০৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে পরিচালিত জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ (N-5) কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১ লা অক্টোবর সকাল সাড়ে ১১ টায় চাঁদপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁরা প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তব্যে প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেম সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের দায়িত্বশীল, আত্মনির্ভরশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আনসার ও ভিডিপির উপপরিচালক ও জেলা কমান্ড্যান্ট ফজলে রাব্বি, বিভিন্ন পদমর্যাদার ব্যাটালিয়ন আনসার প্রশিক্ষক, কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।

জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ (N-5) কোর্সে ৪০ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণের প্রাধিকার থাকলেও মোট ৩২ জন প্রশিক্ষণার্থী সফলভাবে কোর্সটি সম্পন্ন করেন। গত ৫ জুলাই ২০২৬ খ্রি. থেকে শুরু হওয়া কোর্সটি ২ অক্টোবর ২০২৬ খ্রি. পর্যন্ত পরিচালিত হওয়ার কথা রয়েছে।

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা জাপানিজ ভাষার প্রাথমিক দক্ষতা অর্জনের পাশাপাশি কর্মদক্ষতা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির সুযোগ পেয়েছেন। সমাপনী অনুষ্ঠানে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যৎ কর্মজীবনে যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁদপুরে আনসারের জাপানিজ ভাষা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান

আপডেট সময় : ০৯:৪১:০৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬