ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় কাজের সময় বজ্রপাতে কাঠমিস্ত্রি নিহত পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ৮ নং ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবিতে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আলোচনা সভা সাতক্ষীরার কুড়িকাহুনিয়া লঞ্চঘাটে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃত্যু সাতক্ষীরায় জেলা যুবদল ও ছাত্রদলের নবগঠিত কমিটিকে সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মাভাবিপ্রবিতে ‘ভয়েস রুট’-এর নতুন কমিটি, সভাপতি হাসনাইন সম্পাদক প্রকৃতি গৃহবধূর মৃত্যুর ঘটনায় যুবদল নেতাকে আসামি, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী চাঁদপুরে আনসারের জাপানিজ ভাষা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান

প্রধানমন্ত্রীর নির্দেশনা কুসিক এলাকায় ২০টি খেলার মাঠ তৈরি করা হচ্ছে : প্রশাসক টিপু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৩৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : তথ্যপ্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) এলাকায় ২০টি খেলার মাঠ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

বৃহস্পতিবার ১ লা অক্টোবর কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ১২তম বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউসুফ মোল্লা টিপু বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে পুরো বিশ্ব এগিয়ে যাচ্ছে। তবে প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পাশাপাশি এর নেতিবাচক দিক সম্পর্কেও নতুন প্রজন্মকে সচেতন থাকতে হবে। শিক্ষার্থীদের প্রযুক্তির সুফল কাজে লাগানোর পাশাপাশি সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে প্রধানমন্ত্রী বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ২০টি খেলার মাঠ তৈরি করা হচ্ছে।

দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয়েছে কুমিল্লা মডার্ণ হাইস্কুল। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা ও দশম শ্রেণির শিক্ষার্থী তাজরিদা মোশাররাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. লুৎফর রহমান, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শরিফুল ইসলাম এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।

এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মীর শাহ আলম, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, অর্থ সম্পাদক শাহ আলম শফি, দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপসসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দৈনিক সমকালের কুমিল্লা প্রতিনিধি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জানানো হয়, এবারের প্রতিযোগিতায় কুমিল্লার আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। দুটি ভেন্যুতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আবদুর রহমান আস সাদী, মো. এনায়েত হোসেন, আবিদুর রহমান সাগর, নাজমুল হাসান ফাহিম, ফারহা খানম, আবছার উদ্দিন ইফতি, আসিফ ফেরদৌস জিদনী, ফাহিমা সুলতানা রাতুয়া ও ইসরাত জাহান ইতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :