ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাবিপ্রবিতে ২১ দফা দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি পটুয়াখালীর দুমকিতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন ছুটির দিনে জনসমুদ্র গুড়পুকুর মেলা, নৌকায় উঠতেই দীর্ঘ সারি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ ময়মনসিংহে এসএমই পণ্য মেলা উদ্বোধন নিরাপদ খাদ্য উৎপাদন ও কারিগরি শিক্ষায় দেশকে এগিয়ে নিতে হবে : কৃষিমন্ত্রী আমিন উর রশিদ  ৬০ বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ নতুন প্রজন্মকে নিয়ে হতাশ নই : মনিরুল হক চৌধুরী ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেয়া হবে : কৃষিমন্ত্রী

সাতক্ষীরায় জেলা যুবদল ও ছাত্রদলের নবগঠিত কমিটিকে সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:৪৬ অপরাহ্ণ, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে নবগঠিত সাতক্ষীরা জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি।

শুক্রবার ২ অক্টোবর বিকেল ৫ টায় শহরের মাওয়া চাইনিজের সামনে জেলা বিএনপির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতীসহ দলীয় নেতাদের।

সংবর্ধনা অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাতক্ষীরায় জেলা যুবদল ও ছাত্রদলের নবগঠিত কমিটিকে সংবর্ধনা

আপডেট সময় : ০৮:৪১:৪৬ অপরাহ্ণ, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬