ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাবিপ্রবিতে ২১ দফা দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি পটুয়াখালীর দুমকিতে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন ছুটির দিনে জনসমুদ্র গুড়পুকুর মেলা, নৌকায় উঠতেই দীর্ঘ সারি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি জব্দ ময়মনসিংহে এসএমই পণ্য মেলা উদ্বোধন নিরাপদ খাদ্য উৎপাদন ও কারিগরি শিক্ষায় দেশকে এগিয়ে নিতে হবে : কৃষিমন্ত্রী আমিন উর রশিদ  ৬০ বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ নতুন প্রজন্মকে নিয়ে হতাশ নই : মনিরুল হক চৌধুরী ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেয়া হবে : কৃষিমন্ত্রী

৬০ বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৫:১৪ অপরাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৬ লাখ ৩ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

শনিবার ৩ অক্টোবর সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, কসবা, চন্ডিদার ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, অলিভ অয়েল, ফুচকা, বাজি, তালা, মদ, গাঁজা ও একটি মোটরসাইকেল। এ সব পণ্যের বাজারমূল্য ৩৬ লাখ ৩ হাজার টাকা।

বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা পরিচালিত হচ্ছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৬০ বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় : ১০:৫৫:১৪ অপরাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬