মাভাবিপ্রবিতে ‘ভয়েস রুট’-এর নতুন কমিটি, সভাপতি হাসনাইন সম্পাদক প্রকৃতি
- আপডেট সময় : ০৮:০০:৪৫ অপরাহ্ণ, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
টাংগাইল প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মানবাধিকার ও সামাজিক উন্নয়নভিত্তিক সংগঠন ‘ভয়েস রুট’-এর ২০২৬–২০২৭ মেয়াদের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের মো. হাসনাইন মাহমুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের ইরিন আফরিন প্রকৃতি।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন জনাথন হাসদা। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিবুল হাসান হৃদয়, মাহবুবুল এইচ পুলক ও মিশাল আলী। যুগ্ম সম্পাদক হয়েছেন তানভীর আহমেদ তন্ময়, সৌমিতা দাস ও তারেকুল ইসলাম।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, কোষাধ্যক্ষ মো. ইমন আহমেদ, দপ্তর সম্পাদক ফাহিমুল হাসান আলিফ, প্রচার ও মিডিয়া সম্পাদক ফাহাদ আব্দুল্লাহ নূর, প্রকাশনা সম্পাদক দেবজানী চক্রবর্তী, উপাত্ত ও গবেষণা বিষয়ক সম্পাদক সুমাইয়া শরিফ সুপ্তি, আইন ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সৌরভ দেবনাথ, শিশু বিষয়ক সম্পাদক মা মা চান, ইভেন্ট প্ল্যানিং ও এক্সিকিউশন বিষয়ক সম্পাদক বিলাশ আহমেদ এবং নারী বিষয়ক সম্পাদক ইসরাত জাহান রিপা দায়িত্ব পেয়েছেন।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মো. হাসনাইন মাহমুদ বলেন, তরুণদের মানবাধিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার প্ল্যাটফর্ম হিসেবে ‘ভয়েস রুট’কে গড়ে তুলতে চান। নারী, শিশু, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার নিয়ে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
সাধারণ সম্পাদক ইরিন আফরিন প্রকৃতি বলেন, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও নেতৃত্বের চর্চায় তরুণদের সম্পৃক্ত করার অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে ‘ভয়েস রুট’ কাজ করবে। তরুণদের সৃজনশীলতা ও নেতৃত্বকে কাজে লাগিয়ে সংগঠনটি আগামী দিনে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।
‘ভয়েস রুট’ তরুণদের মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও নেতৃত্বের চর্চা নিয়ে কাজ করে।















