ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১ জন আটক ও ৪০ টি চোরাই মোবাইল উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:০৬ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অভিযান চালিয়ে ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ ১ জন আসামীকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ৪ অক্টোবর সকাল ৭ টায় মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামস্থ পাঁকা রাস্তা (সোনাপুর থেকে কানসাট যাওয়ার পথ)।

আটককৃত ব্যক্তি, মোঃ আপন হোসেন (৩২), পিতা-মোঃ বাদল, গ্রাম-সালামপুর, ডাকঘর-সোনামসজিদ, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

এ সময় ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন।

যার বাজার মূল্য ১১,৪০,০০০/- (এগার লক্ষ চল্লিশ হাজার) টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, “বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :