প্রশংসিত ওসি মো: শফিকুল ইসলাম
- আপডেট সময় : ১১:৪৪:৩৭ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলামকে তাঁর পেশাদারিত্ব, নাশকতা ও মাদক প্রতিরোধ, সততা, দায়িত্বশীলতা এবং জনবান্ধব পুলিশিংয়ের জন্য প্রশংসা করেছেন স্থানীয়রা।
পাটকেলঘাটা থানায় দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় রাখতে তাঁর ভূমিকার কথা উল্লেখ করে অনেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়েছেন।
সাংবাদিক ও স্থানীয়দের ভাষ্য, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার মূল শক্তি হলো সততা, পেশাদারিত্ব এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান। এসব ক্ষেত্রে শফিকুল ইসলাম দায়িত্ব পালনে আন্তরিকতার পরিচয় দিয়েছেন বলে তাঁরা মনে করেন।
সম্প্রতি পাটকেলঘাটা থানা থেকে সাতক্ষীরা সদর থানায় দায়িত্ব পালনের প্রেক্ষাপটে তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা বলেন, “যেখানে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে তাঁর আপসহীন পথচলা অব্যাহত থাকুক।”
তাঁরা আরও বলেন, বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা হিসেবে শফিকুল ইসলামের পেশাদারিত্ব ও নিষ্ঠা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখবে। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন তাঁরা।
পাটকেলঘাটা থানার সাবেক ওসি মো: শফিকুল ইসলামকে ঘিরে এই প্রশংসা তাঁর দায়িত্ব পালনের প্রতি স্থানীয় মানুষের আস্থা ও প্রত্যাশারই প্রতিফলন বলে মনে করছেন



















