ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের অবাধ বিচরণ, আতঙ্কে রোগী-স্বজনরা এমপি কামরুজ্জামান কামরুলের নির্দেশে তিন শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন বিএনপি নেতা কামাল হোসেন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মধ্যনগরে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ফাঁসির রায়ের প্রতিবাদে দেবীগঞ্জে মিছিল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুবদল নেতা এমপি নয়নের ঢাকা ত্যাগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৩:৪০ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নুর উল্লাহ আরিফ, ভোলা প্রতিনিধি : কংগ্রেসদের আমন্ত্রণে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে অংশগ্রহণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সঙ্গী হয়েছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি। তিনি বুধবার দিনের প্রথম প্রহরে নিউইয়র্ক উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ অক্টোবর বৃস্পতিবার ভাষণ দিবেন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনের ৮১তম অধিবেশনে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান প্রথম ভাষণ দিবেন। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ভোলা ০৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন প্রধানমন্ত্রীর ভাষণ অধিবেশনে যোগদান ছাড়াও যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সম্মেলনে যোগদান করবেন। এ ছাড়াও যুবদলের কেন্দ্রীয় দ্বিতীয় শীর্ষ এ নেতা সে দেশের বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আগামী ৩ অক্টোবর তিনি দেশে প্রত্যাবর্তন করবেন বলে জানা গেছে।
ভোলার চরফ্যাশন-মনপুরার আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন তার নিরাপদ যাত্রা ও প্রত্যাবর্তনে যুবদলের সর্বস্তরের নেতাকর্মী ও নির্বাচনী এলাকার জনসাধারণসহ দেশবাসীর দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :