ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের অবাধ বিচরণ, আতঙ্কে রোগী-স্বজনরা এমপি কামরুজ্জামান কামরুলের নির্দেশে তিন শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন বিএনপি নেতা কামাল হোসেন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মধ্যনগরে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ফাঁসির রায়ের প্রতিবাদে দেবীগঞ্জে মিছিল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ

পঞ্চগড়ে কোটি টাকার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট, সাংবাদিক দেখে তাড়াহুড়ো করে ইট সরালো ঠিকাদারের লোকজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:২৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে চার লেন সড়কের ইউড্রেন নির্মাণ কাজে নিম্নমানের ইটের ব্যবহার ও স্যাঁতস্যাঁতে পানিতে কাজ করার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে পঞ্চগড় পৌরসভার ডোকরো পাড়া এলাকায় পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এঘটনা ঘটে।

পরে বিষয়টি জানাজানি হওয়ার পর সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে নির্মাণকাজে ব্যবহৃত নিম্নমানের ইট দ্রুত সরিয়ে নেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। ড্রেন নির্মাণ কাজটি করছে পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগ।

তবে দিনে দুপুরে প্রকাশ্যে পঞ্চগড় শহরের প্রধান সড়কের পাশে এত অনিয়ম করে ড্রেন নির্মাণের সাহস দেখানোয় ক্ষুদ্ধ সচেতন মহলের মানুষজন। তাদের দাবি সড়ক বিভাগ অনৈতিক সুবিধা না আদায় করলে প্রকাশ্যে অনিয়ম করে কিভাবে পার পেয়ে যাচ্ছেন ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয়দের অভিযোগ, ড্রেন নির্মাণকাজে সবচেয়ে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছিল। যে ধরনের ইট মানুষ সহজে বাসা বাড়িতেও ব্যবহার করেন না। তবে বিষয়টি তারা সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে নির্মাণকাজে থাকা নিম্নমানের ইটগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। নির্মাণকাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সচেতন মহলের নাগরিক হাসানুজ্জামান পলাশ বলেন, চার লেন সড়কের পাশে এত বড় অনিয়ম আসলে মানার মত নয়। তারা কিভাবে দিনে দুপুরে এতবড় অনিয়ম করতে পারে। আমরা চাই ড্রেনের কাজ ভালো মানের হোক। কেউ যেন অনিয়ম করার সাহস না পায়।

আলমগীর হোসেন নামে এক হোটেল মালিক বলেন, তারা ড্রেন নির্মাণ করছে এখানে। কেউ বলছে ৬ ফিট আবার কেউ বলছে ৫ ফিট ১১ ইঞ্চি। আসলে পানি নিষ্কাশন কিভাবে হবে, এর প্রশস্ত, উচ্চতা কত তারা ঠিকমত বলতে পারছে না। এখানে দিনে দুপুরে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার সত্যিই দুঃখজনক। আমরা এটা সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।

তবে চার লেন সড়কের দেখাশোনা করছেন পঞ্চগড় সড়ক বিভাগের কার্য সহকারী মোজাফফর হোসেন। তার দাবি দুপুরে খাবার খেতে যাওয়ার সুযোগে তারা নিম্নমানের ইট ফেলেছে। তবে কেন ইটগুলো নিয়ে যাওয়া হচ্ছে এমন প্রশ্নে তিনি বলেন ইটগুলো নিম্নমানের তাই নিয়ে যাওয়া হচ্ছে।

পঞ্চগড় সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেন বলেন, ঘটনার পর আমরা ঘটনাস্থলে নির্বাহী প্রকৌশলী সহ গিয়েছিলাম। কাজে কিছুটা ত্রুটি হওয়ায় সেগুলো সরিয়ে নেয়া হয়েছে।

তবে প্রকাশ্যে ড্রেন নির্মাণে নিম্নমানের ইট কিভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যবহার করে এবং সড়ক বিভাগ ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে অসহায় কিনা এ প্রশ্নে তিনি বলেন, এখানে কোন রাজনৈতিক চাপ নেই। আমরা তাদেরকে বলছি ভালোভাবে কাজ করার জন্য। আমরা কাজগুলো নিয়মিত দেখাশোনা করছি।

উল্লেখ্য, পঞ্চগড় চৌরঙ্গী মোড় থেকে যুব উন্নয়ন পর্যন্ত তিন কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করতে ৫০ কোটি টাকা ব্যয় করছে সড়ক বিভাগ। এতে সড়ক বিভাজক, ড্রেন নির্মান, গাছ লাগানো সহ সৌন্দর্য বন্ধন কাজ করা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :