ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের অবাধ বিচরণ, আতঙ্কে রোগী-স্বজনরা এমপি কামরুজ্জামান কামরুলের নির্দেশে তিন শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন বিএনপি নেতা কামাল হোসেন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মধ্যনগরে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ফাঁসির রায়ের প্রতিবাদে দেবীগঞ্জে মিছিল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মধ্যনগরে বিএনপির বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:১১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যনগর প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক ও অবিভক্ত ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোশাহিদ তালুকদার, উপজেলা বিএনপির সদস্য কামাল হোসেন, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম শহীদ এবং সদস্য সেনুয়ার হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মধ্যনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বিপ্লব তালুকদার, সাধারণ সম্পাদক মোসারফ হোসেন, দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ সাহেবুর মিয়া, সাধারণ সম্পাদক ইমামুল গণি রুবেল, উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক আঃ আলীম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেফুল আহম্মেদ,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, সদস্য সচিব মোসাব্বির তালুকদার সাগর, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ও যুগ্ম আহ্বায়ক বাপ্পী তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
<