ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী সাতক্ষীরা ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ  সাতক্ষীরা জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম আগামীকাল সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় পাওনা টাকার জন্য বৃদ্ধকে তিন দিন শিকলে বেঁধে নির্যাতন কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক সাতক্ষীরায় প্রাথমিকের ১৯৯ সহকারী শিক্ষকের নিয়োগপত্র প্রদান, বাদ পড়লেন ৪ জন সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:৪৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মাদ্রাসার হলরুমে অধ্যক্ষ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে ওয়াসপ্ ও কলারোয়া পৌরসভার যৌথ উদ্যেগে সুপেয় পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সিরাজুস সালেহীন, পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ, পৌরসভার প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, কর নির্ধারক মোঃ নাজমুল ইসলাম, ওয়াসপ প্রকৌশলী শেখ জাহাঙ্গীর হোসেন, প্রকল্প কর্মকর্তা মোঃ আবু সাঈদ, সহকারী সুপার মোঃ মতিয়ার রহমান, মোঃ আসাদুজ্জামান ও অভিভাবকরা।

অনুষ্ঠানে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত মারিয়া সুলতানা (A+ প্রাপ্ত) কে সংবর্ধনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :