ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী সাতক্ষীরা ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ  সাতক্ষীরা জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম আগামীকাল সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় পাওনা টাকার জন্য বৃদ্ধকে তিন দিন শিকলে বেঁধে নির্যাতন কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক সাতক্ষীরায় প্রাথমিকের ১৯৯ সহকারী শিক্ষকের নিয়োগপত্র প্রদান, বাদ পড়লেন ৪ জন সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক

সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:১৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : শ্রেণিকক্ষে তখন চলছিল পাঠদান। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনছিল শিক্ষকের কথা। এরই মধ্যে শ্রেণিকক্ষে উপস্থিত হন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। শিক্ষার্থীদের পড়াশোনা, পাঠদানের ধরন ও শ্রেণিকক্ষের পরিবেশ সম্পর্কে সরাসরি জানতে কথা বলেন তিনি।

বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সাতক্ষীরা সদরের ঐতিহ্যবাহী লাবসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখা যায়। জেলা প্রশাসক কাউসার আজিজ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে চলমান পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি শিক্ষকদের সঙ্গে কথা বলার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিময় করেন। শিক্ষার্থীদের পড়াশোনা ও বিদ্যালয়ের পরিবেশ সম্পর্কে তাদের কাছ থেকে জানতে চান তিনি। শুধু শ্রেণিকক্ষ নয়, বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশও ঘুরে দেখেন জেলা প্রশাসক।

এ সময় তিনি বিদ্যালয় প্রাঙ্গণে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর পরিবেশে পড়াশোনার সুযোগ তৈরিতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসপিয়ারা খাতুন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :