ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিবি পুলিশের অভিযানে ছাতক-বিশ্বম্ভরপুরে ১ কেজি গাজা, ইয়াবাসহ গ্রেফতার ২  সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই :  মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা সুন্দরবনে জেলেদের জীবনে আতঙ্ক দস্যু নির্মূলে মানববন্ধন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে শেখ আলী মোস্তফার প্রার্থিতা ঘোষণায় ব্যবসায়ীদের দোয়া ও সহযোগীতা প্রত্যাশা শাল্লায় ৩০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার হাওরের কৃষকদের মঙ্গল কামনায় জলুসা গ্রামবাসীর দোয়া ও মিলাদ মাহফিল ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগীয় জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় ৬৮ বছরের ভোগদখলীয় ৬৪ শতক জমি জবরদখলের চেষ্টার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ অবশেষে বৃদ্ধ শামসুল হকের ঠাঁই হলো বড় ছেলের ঘরে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজিবপুরে ইয়াবাসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪০:৩৩ অপরাহ্ণ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজিবপুরে এক পিস ইয়াবাসহ মহসিন হোসাইন মিঠু (২৮) নামে এক যুবককে গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।

রবিবার ২৫ অক্টোবর বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে চর রাজিবপুর থানা পুলিশের জরুরি পার্টি থানা এলাকায় দায়িত্ব পালনকালে চর রাজিবপুর ছ-মিল মোড়ে অভিযান চালিয়ে তাঁকে এক পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

গ্রেফতার মহসিন হোসাইন মিঠু চর রাজিবপুর উপজেলার করাতি পাড়া এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামিকে আগামীকাল কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে চর রাজিবপুর থানা সুত্রে জানাগেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :