ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান : গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি

ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগীয় জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২১:৫৭ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ জেলার মাসিক স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ নভেম্বর বুধবার জেলার ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে চলতি মাসের ময়মনসিংহ জেলার মাসিক স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এর অংশ হিসেবে ভালুকা উপজেলা আজকে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী।

আজকের সমন্বয় সভায় ময়মনসিংহ জেলার সকল উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও জেলা স্বাস্থ্য বিভাগের এবং প্রতিটি উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, হাসপাতালসমূহের চিকিৎসাসেবা কার্যক্রম পর্যালোচনা এবং টিকাদান কার্যক্রম ও রিপোর্টিং সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

ময়মনসিংহবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য উপস্থিত সকল কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :