ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে ভেজাল পশুখাদ্য বিরোধী অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চরফ্যাশনে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত রাজিবপুরে জাতীয় সমবায় দিবস পালিত আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিশাল র‍্যালি শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাসভবন রক্ষার দাবিতে এনসিপির স্মারকলিপি কুমিল্লায় উদ্বোধনের পাঁচ মিনিটেই মেলা শেষ কুমিল্লায় এক মাসে চুরি কমেছে ৫৩টি, বেড়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা

ত্রিশালে ভেজাল পশুখাদ্য বিরোধী অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:৪২ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের ত্রিশালে ভেজাল পশুখাদ্য ও লাইসেন্সবিহীন ব্যবসার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

এ অভিযানে ক্ষতিকর ট্যানারির বর্জ্য মিশিয়ে ভেজাল পশুখাদ্য তৈরির অভিযোগে এক ব্যবসায়ীসহ তিন ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ ৮ নভেম্বর রবিবার দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার ২ নং বৈলর ইউনিয়নের বড়পুকুরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে তদারকি করা হয়।

অভিযানকালে ক্ষতিকর ট্যানারির বর্জ্য মিশিয়ে ভেজাল পশুখাদ্য তৈরির অভিযোগে মেসার্স সুজন ট্রেডার্সের স্বত্বাধিকারী মোছা. রিনা আক্তারকে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ২০ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে একই এলাকার মেসার্স লতিফ ট্রেডার্সের মালিক মানিক মিয়াকে ৫ হাজার টাকা এবং বঙ্গ ট্রেডিং করপোরেশনের মালিক রুবেল হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধেও একই আইনের ২০ ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
<