ঢাকা ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চরফ্যাশনে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত রাজিবপুরে জাতীয় সমবায় দিবস পালিত আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিশাল র‍্যালি শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাসভবন রক্ষার দাবিতে এনসিপির স্মারকলিপি কুমিল্লায় উদ্বোধনের পাঁচ মিনিটেই মেলা শেষ কুমিল্লায় এক মাসে চুরি কমেছে ৫৩টি, বেড়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে কুমিল্লায় হামদ-নাত-আজান প্রতিযোগিতা

চরফ্যাশনে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:৪২ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি : ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রবিবার ৮ নভেম্বর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, উপজেলা জামায়াতের আমির, চরফ্যাশন মিউচুয়াল বেনিফিট হাউজ বিল্ডিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন, একই সমিতির সহসভাপতি ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকতারুল আলম সামু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা এবং উপজেলা কেন্দ্রীয় সমিতির সাবেক সভাপতি জাফরুল্লাহ বাবুল।

সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন হজ ও ওমরাহ সঞ্চয় ও ঋণদানকারী সমবায় সমিতির সভাপতি নজরুল ইসলাম, নজরুল নগর কৃষি উৎপাদন সমিতির সভাপতি কামরুল সিকদার এবং পূর্ব চর চালচর মৎস্য আড়ত সমিতির সভাপতি শাহে আলম ফরাজী।

বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার একটি শক্তিশালী মাধ্যম। এর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সম্ভব। সমবায়ের মূল লক্ষ্য পারস্পরিক সহযোগিতা, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন ও আয় বৃদ্ধি করা।তারা আরও বলেন, দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক বৈষম্য কমাতে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। সমবায় সমিতিগুলো স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের মাধ্যমে পরিচালিত হলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, সমবায়ের মূল শক্তি পারস্পরিক সহযোগিতা ও ঐক্য। সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষকে সংগঠিত করে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সমবায় সমিতিগুলোকে নিয়মনীতি মেনে পরিচালনা এবং সদস্যদের স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমবায় সমিতির সদস্য মোহাম্মদ সোলাইমান। এ সময় বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :