তেঁতুলিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:২৩:০২ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড়, প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “করবো, সমবায় গড়বো, দেশ সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তেঁতুলিয়া উপজেলা সমবায় অফিস আয়োজিত ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। তেঁতুলিয়া উপজেলার ১৮৩ টি সমবায় সমিতির সভাপতি সম্পাদকসহ সমিতির অন্যান্য সদস্যরা সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতারা এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিকালে উপজেলা হল রুমে আয়োজিত আলোচনা সভায় তেঁতুলিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাদাত হোসেন রঞ্জু, তেঁতুলিয়া কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ আল করীম সরকার, জিয়া পরিষদের সভাপতি এম এ জব্বার তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সোহরাব আলী। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবু নোমান এনাম এবং পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল, মাঝিপাড়া সমবায় সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম, কৃষি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম প্রমুখ।



















