ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে দেশের পথে প্রধানমন্ত্রী বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ৩৭ জনের মনোনয়ন পত্র জমা বগুড়ায় করতোয়া নদী খনন ও সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতা মূলক অনুষ্ঠান রৌমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংক কর্মকর্তার মৃত্যু অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত তেঁতুলিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের উদ্যোগে মাদ্রাসায় টিউবওয়েল ও ওযুখানা নির্মাণ

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ দৃঢ়ভাবে ঠেকাতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নজরদারি আরও কঠোর করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে দিন-রাত বিশেষ টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া রাতের বেলা নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফ্লাডলাইট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতা কামনা। সীমান্ত সুরক্ষায় গণমাধ্যমকর্মীসহ স্থানীয় জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে বিজিবি। সীমান্ত এলাকার লোকজনের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলা হয়েছে, এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে ঘোরাফেরা করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে কিংবা যেকোনো সন্দেহজনক বিষয় চোখে পড়লে দ্রুত যেন বিজিবিকে অবহিত করা হয়। জনগণের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা সীমান্তকে আরও নিরাপদ করে তুলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :