ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ গোপালগঞ্জ-০১ আসনের এমপির বাড়ি মুকসুদপুর থানা ও গ্রামীন ব্যাংকে আগুন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ভোলাহাটে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ,গাড়ি ভাঙচুর; নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গ্রেফতার ১১ কপ৩১-এ জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা ও বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের ন্যায়সংগত মূল্যায়নে বাংলাদেশের গুরুত্বারোপ

ভয়ে বিএনপিতে যোগ দিয়েছি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:১৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণী ইউনিয়নের সিঙ্গিপাড়া ২ নং ওয়ার্ডের বাসিন্দা মুরুন মিয়া খাঁ সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

১৯ নভেম্বর সকাল ১০টায় সিঙ্গিপাড়ায় নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুরুন মিয়া খাঁ বলেন, আমার পরিবার ও বংশপরম্পরায় আজীবন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম।

গত ৫ আগস্টের পর উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন মামলা ও হামলার ভয়ে আমি বাধ্য হয়ে বিএনপিতে যোগদান করি। কিন্তু আমার মন ও মননে চিরকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের আদর্শ গভীরভাবে ধারণ করে আছি। তাই আজ থেকে সম্পূর্ণ সজ্ঞানে ও স্বইচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করছি।

তিনি আরও বলেন, আমি একজন সাধারণ ও গরিব মানুষ। আগামী দিনে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে নিজেকে জড়াতে চাই না। শান্তিতে সাধারণ জীবনযাপন করতে চাই। এ সময় তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :