ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ গোপালগঞ্জ-০১ আসনের এমপির বাড়ি মুকসুদপুর থানা ও গ্রামীন ব্যাংকে আগুন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান ভোলাহাটে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ,গাড়ি ভাঙচুর; নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গ্রেফতার ১১ কপ৩১-এ জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা ও বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের ন্যায়সংগত মূল্যায়নে বাংলাদেশের গুরুত্বারোপ

ট্রেন চলাচল সীমিত, টুঙ্গিপাড়া এক্সপ্রেস কালুখালী জংশনেই শেষ হবে যাত্রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:৫৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ রেলওয়ে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল সীমিত করেছে।

আপাতত রাজবাড়ীর কালুখালী জংশনেই ট্রেনটির যাত্রা শেষ হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস আপাতত গোপালগঞ্জ পর্যন্ত যাবে না।

রাজশাহী থেকে ছেড়ে ট্রেনটি রাজবাড়ীর কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের নিয়মে গোপালগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।

রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, টুঙ্গিপাড়া এক্সপ্রেস কালুখালী থেকে গোপালগঞ্জের ওপর দিয়ে গোবরা পর্যন্ত মোট ১১টি স্টেশনে যাত্রাবিরতি করে। চলাচল সীমিত করায় এ সব স্টেশনের যাত্রীদের কালুখালী জংশনে নেমে যেতে হবে। একইভাবে রাজশাহীগামী যাত্রীদেরও কালুখালী জংশনে এসে ট্রেনে উঠতে হবে।

রেলওয়ে কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের ফলে কালুখালী থেকে গোপালগঞ্জ ও গোবরা পর্যন্ত রেলপথের ১১টি স্টেশনের যাত্রীদের যাতায়াতে সাময়িক ভোগান্তি তৈরি হবে।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ট্রেনটি কালুখালী জংশন পর্যন্তই চলাচল করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :