ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ,গাড়ি ভাঙচুর; নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গ্রেফতার ১১
- আপডেট সময় : ০৯:২৮:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বরগুনা প্রতিনিধি : বরগুনা আমতলী উপজেলার শাখারিয়া বাস স্ট্যান্ডে নিষিদ্ধ কার্যক্রম সংগঠন ছাএলীগের ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙ্গচুর করতে দেখা যায়। এ সময় ঘটনাস্থলে পুলিশের অভিযানে দুই জন সহ গ্রেফতার -১১।
গ্রেফতারকৃতরা হলেন,মোঃ নাঈম হাওলাদার (১৬) পিতা- মোঃ বশির হাওলাদার, মোঃ জোবায়ের মৃধা (১৭) পিতা- রাব্বানী মৃধা, মোঃ রাশেদুল হাওলাদার (১৬) পিতা- নজরুল হাওলাদার, মোঃ নাঈম খান (১৫) পিতা- শাহজালাল খান, সর্ব সাং পূর্ব চিলা, ৭নং ওয়ার্ড, ৪নং হলদিয়া ইউপি,শুভঙ্কর দাস (২১), পিতা-প্রফুল্ল দাস, সাং-নাচনাপাড়া, ৩নং ওয়ার্ড, সর্ব থানা- আমতলী, জেলা- বরগুনা।জাবের ইসলাম (২১) পিতা- মোকলেছুর রহমান হাওলাদার, সাং দক্ষিণ আমতলী, ২নং ওয়ার্ড, ৬নং আমতলী ইউপি, থানা-আমতলী, সিফাত আকন (১৫) পিতা- নুর হোসেন আকন, রাব্বি আকন (১৭) পিতা- মজনু আকন, উভয় সাং নলুয়াবাগী, থানা- গলাচিপা, জেলা- পটুয়াখালী,সাইমুন হালাদার (১৬) পিতা- মোঃ মতি হাওলাদার, মোঃ ইমরান (১৬) পিতা- মোঃ ইসমাইল আকন,মোঃ নাইম (১৬) পিতা- কালু হাওলাদার, সর্ব সাং দক্ষিণ আমতলী, ২নং ওয়ার্ড, ৬নং আমতলী ইউপি, থানা- আমতলী, জেলা- বরগুনা।
বুধবার ১৮ নভেম্বর আনুমানিক রাত সারে ৮টার দিকে আমতলী উপজেলার শাখারিয়া বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূএে জানা যায়,নিষিদ্ধ কার্যক্রম সংগঠন আমতলী উপজেলা ছাএলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসফাক আহমেদ ত্বোহা ও কলেজ শাখার ছাএলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রাহাত মৃধার নেতৃত্বে হাতে লাঠি সোঠা নিয়ে একটি ঝটিকা মিছিল বের হয় শাখারিয়া পেট্রোল পাম্প হতে শুরু হয়ে বাস স্ট্যন্ড এসে ঢাকা থেকে আসা কুয়াকাটাগামী কয়েকটি বাস আটকিয়ে ভাঙ্গচুর করতে দেখা যায়।
অবরোধের কারনে ঘন্টাব্যাপি মহাসড়কের দু পাশে পরিবহন স্বাভাবিকভাবে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে এবং স্থানীয়দের সহায়তায় দুজনকে গ্রেফতার করে।
পরে আমতলী থানা পুলিশরে চিরুনি অভিযানে আরোও ৯জনসহ ১১ জন নিষিদ্ধ সংগঠন ছাএলীগের কর্মীদের গ্রেফতার করে।
তবে মিছিল, গাড়ি ভাঙচুরে নেতৃত্ব দেয়া নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম সংগঠন ছাএলীগের উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহা ও কলেজ শাখা ছাএলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো:রাহাত মৃধা রয়েছেন ধরা ছোঁয়ার বাহিরে।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ ওসি মো:ইয়াকুব হোসেন বলেন, যে কোন নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। মিছিলে নেতৃত্বদানকারী নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম সংগঠন ছাএলীগের নেতাদের গ্রেফতারের অভিযান অব্যহাত রয়েছে।



















