ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রাজিবপুরে বিএনপির সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত  গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৮:৩৫ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল প্রতিনিধি : নদীভাঙন ও বন্যাকবলিত এলাকা সরেজমিনে পর্যবেক্ষণ করে ক্ষতিগ্রস্ত মানুষের জানমাল রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটি।

৮ আগস্ট শনিবার সংগঠনটির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের অর্ধশতাধিক মানুষ কালিহাতীর নদী তীরবর্তী বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও পর্যবেক্ষণ করে এ দাবী জানান।

ভাঙ্গনরোধে অরক্ষায় , নাগরিক অধিকার সুরক্ষায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারা এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, নদীভাঙন ও বন্যার কারণে কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকার মানুষ দুর্ভোগে পড়েছেন। কোথাও নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা , ফসলি জমি।আবার কোথাও পানিবন্দি হয়ে পড়ছেন সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পর্যবেক্ষণ করে বাস্তব পরিস্থিতি নিরূপণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি বলে জানান তারা।

সকালে উপজেলার এলেঙ্গা থেকে নৌকাযোগে এলেঙ্গা পৌরসভা, সল্লা,দূর্গাপুর, দশকিয়া,গোহালিয়া বাড়ি

ইউনিয়নের বিভিন্ন গ্রামের ভাঙ্গন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন । এ বিষয়ে যমুনা নদীর পশ্চিম তীরে পার্শ্ববর্তী জেলার সিরাজগঞ্জের পৌরপার্কের পার্শ্বে আলোচনায় মিলিত হন। কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন

টাঙ্গাইল জেলার জিয়া পরিষদের সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল, কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোহর আলী, কোকডোহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন মিন্টু,টাঙ্গাইল জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মাছুদুর রহমান মিলন, টাঙ্গাইল জেলা অগ্রনী ব্যাংক অফিসার এসোসিয়েশনের সভাপতি রাসেল আহমেদ,টাঙ্গাইল জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, নাট্য ব্যক্তিত্ব সাজু মেহেদী, কালিহাতী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি ও নাগরিক অধিকার সুরক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক রহিমা আক্তার, কালিহাতী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও নাগরিক অধিকার সুরক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, কালিহাতী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আফজাল হোসেন, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, কালিহাতী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ খান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সদস্য সচিব এডভোকেট খন্দকার মনিরুল ইসলাম।

এ সময় টাঙ্গাইল জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রাজ্য বলেন, “নাগরিক অধিকার সুরক্ষা কমিটির নামের মধ্যেই নাগরিকের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়টি রয়েছে। যারা প্রাণ-প্রকৃতি ধ্বংস করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে, পরিবেশের ক্ষতি করে এবং সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ করে, তাদের বিরুদ্ধে নাগরিক অধিকার সুরক্ষা কমিটি কাজ করে যাবে।”

টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি ও পেশাজীবী সংগঠনের নেতা অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল বলেন, “যেকোনো অনিয়মের সঙ্গে যারা জড়িত থাকবে, বিএনপিতে তাদের কোনো জায়গা দেওয়া হবে না। নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সঙ্গে কালিহাতী উপজেলা বিএনপি রয়েছে। কমিটির সব ভালো ও জনকল্যাণমূলক কাজে উপজেলা বিএনপি পাশে থাকবে।”

নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ মোহর আলী বলেন, আমরা স্বচ্ছ রাজনীতি করতে চাই।সাদাকে সাদা ও কালোকে কালো বলবো।আমরা সবাই মিলে কালিহাতীকে একটি মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।

জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মাছুদুর রহমান মিলন বলেন, নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে মিডিয়ার মাধ্যমে প্রশাসনকে জানাতে কাজ করছে নাগরিক অধিকার সুরক্ষা কমিটি। মাঠ পর্যায়ের পরীক্ষিত কর্মীদের নিয়ে কাজ করছে এই সংগঠন।

ভাল কাজে এই সংগঠনের পাশে থাকবে জাতীয় সাংবাদিক সংস্থা।

নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব, নদী ও সরকারি খাল রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন। আলোচনা শেষে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

লটারিতে প্রথম পুরস্কার পান সংবাদকর্মী নাহিদ খান।অতিথিদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :