শিরোনাম :
কুমিল্লায় ২৪০ জন কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ পঞ্চগড়ে কৃষি বিপনন অধিদপ্তরের প্রশিক্ষণের দুইদিনের প্রশিক্ষণ ১ দিনে শেষ আইনের চোখ ফাঁকি দিয়ে শহরতলীর মুচিপাড়ায় চামারি মদের উৎপাদন বেড়েছে, যুবসমাজ ধ্বংসের পথে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে তেঁতুলিয়ায় শিশুস্বর্ণ ফাউন্ডেশনের মানববন্ধন তেঁতুলিয়ায় বীর মুক্তিযোদ্ধার আব্দুল কুদ্দুসের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠিত সরকারের উদ্যোগের পাশাপাশি জনসচেতনতাই কমাতে পারে সড়ক দুর্ঘটনা : রেলমন্ত্রী  কুমিল্লায় মাজারে হামলা বন্ধ ও ৩ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে সমাবেশ ঈদযাত্রার চাপ বাড়তেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা অংশে দীর্ঘ যানজট, দুর্ভোগে হাজারো যাত্রী দেবনগর করতোয়া নদীতে মাটি চাপা পড়ে পাথর শ্রমিকের মৃত্যু
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

আমি বিচার চাই না, বিচার চেয়ে কী হবে?”— রামিসার বাবার কলিজা ফাটা আর্তনাদে স্তম্ভিত বিবেক; খুনিদের ক্ষমা করবে না ২০ কোটি মানুষ

Reporter Name
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

তৌফিকুর রহমান তাহের : একজন বাবার কাঁধে যখন সন্তানের লাশ থাকে, তখন পুরো পৃথিবীটাই তার কাছে অর্থহীন হয়ে পড়ে। রামিসার বাবার মুখ থেকে যখন বের হয়-আমি বিচার চাই না তখন বুঝতে হবে এই সমাজ ও বিচার ব্যবস্থার ওপর থেকে এক হতভাগা পিতার বিশ্বাস কতটা ধুলোয় মিশে গেছে। তার এই “বিচার না চাওয়া” আসলে কোনো ক্ষমা নয়, বরং এটি আমাদের রাষ্ট্র ও সমাজের গালে এক বিশাল চপেটাঘাত। এটি এক চরম অভিমান আর বুকফাটা হাহাকার।

একজন সংবাদকর্মী হিসেবে নয়, বরং হাওরপাড়ের একজন সাধারণ মানুষ হিসেবে রামিসার বাবার এই আর্তনাদ আমার কলিজায় বিঁধেছে। যখন নিজের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে নীলিমা সুলতানা নিয়তির চেহারার দিকে তাকাই, তখন রামিসার সেই নিষ্পাপ মুখটি ভেসে ওঠে। একজন বাবা হিসেবে অনুভব করি, কতটা যন্ত্রণা বুকে চেপে ধরলে একজন পিতা বলতে পারেন যে তিনি বিচার চান না।

কিন্তু রামিসার বাবা বিচার না চাইলেও, এই দেশের ২০ কোটি মানুষ আজ বিচারক হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান—সর্বত্র আজ একটাই হাহাকার। রামিসার খুনিকে ক্ষমা করার অধিকার কারো নেই। এই জঘন্য অপরাধীর ওপর আমি মনেপ্রাণে অভিশাপ দিচ্ছি।

একজন পিতার এই ‘না চাওয়া’ বিচারই যেন কাল হয়ে দাঁড়ায় খুনিদের জন্য। সরকার ও প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন—একজন বাবার এই চরম অভিমানকে অবজ্ঞা করবেন না। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিন যেন ভবিষ্যতে আর কোনো পিতাকে তার সন্তানের লাশের পাশে দাঁড়িয়ে বলতে না হয়, “আমি বিচার চাই না।”

হাওরপাড়ের প্রতিটি ধূলিকণা আর লোনা জল আজ সাক্ষী হয়ে আছে এই অন্যায়ের। ২০ কোটি মানুষের স্বপ্ন আর প্রত্যাশা বিফলে যাবে না। রামিসার খুনিদের বিচার হতেই হবে—সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আমরা সবাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930