সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সাংবাদিক ফোরাম থেকে আলমগীরের সদস্য পদ স্থগিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০১:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
ইনসাফ ডেস্ক : জামায়াতপন্থি সাংবাদিক নেতা খন্দকার আলমগীর হোসেনের সদস্য পদ স্থগিত করেছে কুমিল্লা সাংবাদিক ফোরাম। এক নারীকে বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ’ করার অভিযোগেতার সদস্য পদ স্থগিত করে সংগঠনটি।
সোমবার (২৫ মে) এম. মোশারফ হোসাইনের সই করা এক বিজ্ঞপ্তিতে তার সদস্য পদ স্থগিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠনতন্ত্রের ১০.২ ও ১০.৮ ধারা মোতাবেক অসামাজিক কার্যকলাপ এবং নৈতিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খন্দকার আলমগীর হোসেনের (সদস্য নং-৭৮) সদস্যপদ স্থগিত করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একইসঙ্গে গঠনতন্ত্রের ১১.৩ ধারা মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি শৃঙ্খলা উপ-কমিটিতে প্রেরণ করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।




















