ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী সাতক্ষীরা ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ  সাতক্ষীরা জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম আগামীকাল সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় পাওনা টাকার জন্য বৃদ্ধকে তিন দিন শিকলে বেঁধে নির্যাতন কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক সাতক্ষীরায় প্রাথমিকের ১৯৯ সহকারী শিক্ষকের নিয়োগপত্র প্রদান, বাদ পড়লেন ৪ জন সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক

ঈদুল আযহা উপলক্ষে ৭ দিন বন্ধ চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:১৯ অপরাহ্ণ, সোমবার, ২৫ মে ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া অবস্থিত বাংলাবান্ধা স্থলবন্দর আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা বন্দর ৭ দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার ২৫ মে থেকে রবিবার (৩১ মে) পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষনা করা হয়। আগামী ১ জুন সকাল ৯টা থেকে আগের মতো বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে ঈদের ছুটিতে বন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা পারাপার হতে পারবেন।

রবিবার রাতে বাংলাবান্ধা স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিটিতে আরও বলা হয়েছে, গত ১৮ মে বন্দর দিয়ে আমদানি-রপ্তানিতে সংশ্লিষ্ট ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্টদের সঙ্গে আলোচনা করে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে অন্য দেশের ব্যবসায়ীদেরও জানানো হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক বন্দর দিয়ে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ১ জুন থেকে বন্দর দিয়ে কার্যক্রম স্বাভাবিক হবে।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বলেন, পবিত্র ঈদুল আজহার ছুটিতে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা বন্দর দিয়ে যাতায়াত করত পারবেন। বন্দর এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :