ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী সাতক্ষীরা ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ  সাতক্ষীরা জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম আগামীকাল সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় পাওনা টাকার জন্য বৃদ্ধকে তিন দিন শিকলে বেঁধে নির্যাতন কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক সাতক্ষীরায় প্রাথমিকের ১৯৯ সহকারী শিক্ষকের নিয়োগপত্র প্রদান, বাদ পড়লেন ৪ জন সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক

তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিলল পরিত্যক্ত মর্টার শেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:০১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো, সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়ায় উপজেলার ৭ নং দেবনগর ইউপির সীমান্তবর্তী করতোয়া নদী ওই থেকে বালু তুলতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৮২ মিলিমিটারের মর্টার শেল উদ্ধার করা হয়েছে। জানা গেছে, সন্ধ্যায় নদীতে বালু উত্তোলন করতে গেলে বালুর সাথে মর্টার সেলটি দেখতে পায়।

সোমবার ২৫ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ময়নাগুড়ি বিওপির বাংলার চর নামক স্থানের করতোয়া নদী থেকে বালু তোলার সময় মর্টার শেলটি দেখতে পান স্থানীয়রা। পরে বিজিবির সহায়তায় পুলিশ মর্টাল শেলটি নিরাপদ স্থানে রাখে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের ময়নাগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪২৫ হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাংলার চর নামক স্থানে করতোয়া নদী থেকে শ্রমিকরা বালু তোলার সময় ৮২ মিলিমিটারের মর্টার শেলটি দেখতে পায়। শ্রমিকরা জানান মর্টার শেলটি বালুর সঙ্গে উঠে আসে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মর্টাল শেলটি নিরাপদে রেখে আদালতে আবেদন পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে অবগত করা হচ্ছে এবং নিরাপদ স্থানে মর্টার সেলটি নিষ্ক্রিয় করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :