ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী সাতক্ষীরা ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ  সাতক্ষীরা জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম আগামীকাল সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় পাওনা টাকার জন্য বৃদ্ধকে তিন দিন শিকলে বেঁধে নির্যাতন কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক সাতক্ষীরায় প্রাথমিকের ১৯৯ সহকারী শিক্ষকের নিয়োগপত্র প্রদান, বাদ পড়লেন ৪ জন সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুইদিনব্যাপী বিতর্ক উৎসব ও কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৪১ অপরাহ্ণ, রবিবার, ২৪ মে ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : যুক্তিবোধ, বাগ্মিতা ও নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জে সোনাহার বিতর্ক পরিষদ এর আয়োজনে দুইদিন ব্যাপী ৪র্থ বিতর্ক উৎসব ও কর্মসূচ ২০২৬ অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ও তত্বাবধান করেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কেন্দ্রীয় বিতর্ক সংগঠন “ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি), স্টুডেন্ট ফোর্স বিডি এবং গোল্ডেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসা”।
‎
‎শুক্রবার ২২ মে উপজেলার সোনাহার ইউনিয়নের সোনাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এনডিএফ বিডির ডিরেক্টর জেনারেল ও রেক্টর লায়ন এম আলমগীর এর সভাপতিত্বে বর্ণাঢ্য ও উৎসবমুখর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে উৎসবটি শুরু হয়।
‎
‎শনিবার ২২ মে ২য় দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাহার বিতর্ক পরিষদের প্রধান উপদেষ্টা ও সোনাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মো: রাজ্জাক দুলাল।
‎
‎সভাপতির বক্তব্যে রাজ্জাক দুলাল বলেন, এই বিতর্ক উৎসবে শিক্ষার্থীদের বিতর্ক, নেতৃত্ব বিকাশ ও উপস্থাপনা দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। যা তাদের মানবিক গুনাবলী ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
‎
‎কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নেন এনডিএফ বিডির জয়েন্ট সেক্রেটারি নাহিদুর রহমান দুর্জয়, খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক তরিকুল ইসলাম, বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক ও জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন বিতার্কিক জয় লালা এবং সোনাহার ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও ফেস্টিভালের আহ্বায়ক আরিফ বিল্লাহ।

‎২য় দিনের কর্মসূচিতে সংসদীয় বিতর্ক, রম্য বিতর্ক, শুদ্ধ উচ্চারণবিষয়ক প্রশিক্ষণ, বিভিন্ন প্রকার নিউজ প্রেজেন্টেশন ও র‌্যাম্প শো’র আয়োজন করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং বিতার্কিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
‎
‎সোনাহার বিতর্ক পরিষদের সাংগঠনিক সম্পাদক জামিল হাসান বলেন, “আয়োজকদের ভাষ্য, বিতর্কচর্চা কেবল বক্তব্য দেওয়ার দক্ষতা নয়; বরং শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও সামাজিক সচেতনতা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে”। নতুন প্রজন্মকে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
‎
‎অংশগ্রহণ কারী শিক্ষার্থী মুশফিকুর রহমান রাতুল  বলেন, “বিতর্ক উৎসবে অংশ নিয়ে অনেক ভাল লাগতেছে। এখানে আমরা নেতৃত্ব বিকাশ ও নেতৃত্বের গুনাবলী, সংবাদ উপস্থাপন সহ কোন বিষয়ের উপর বিতর্কের বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপন বিষয় নিয়ে শিক্ষা লাভ করতে সক্ষম হচ্ছি।
‎
‎উল্লেখ্য যে, ২০১৯,২০২৩ ও ২০২৪ সালেও এসডিএস বিতর্ক উৎসব ও কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :