ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী সাতক্ষীরা ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ  সাতক্ষীরা জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম আগামীকাল সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় পাওনা টাকার জন্য বৃদ্ধকে তিন দিন শিকলে বেঁধে নির্যাতন কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক সাতক্ষীরায় প্রাথমিকের ১৯৯ সহকারী শিক্ষকের নিয়োগপত্র প্রদান, বাদ পড়লেন ৪ জন সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক

পঞ্চগড়ে এই প্রথম ৪০ মণ ওজনের ষাঁড়ের সন্ধান, বিক্রি হবে কোরবানি ঈদে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:৪০ অপরাহ্ণ, সোমবার, ১৮ মে ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : খামারী আবুল কাশেম ষাড়টি নাম রেখেছেন যুবরাজ’। দেখতেও আসলে যুবরাজের মত। ৯ ফুট উচ্চতা আর ১১ ফুট দৈর্ঘের যুবরাজের ওজন প্রায় ৪০ মণ। কোরবানির ঈদকে সামনে রেখে পঞ্চগড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে বিশালদেহীর ‘যুবরাজ’। ষাঁড়ের মালিক ফ্রিজিয়ান জাতের ওই গরুটির দাম হাকাচ্ছেন ১৫ লাখ টাকা। ষাঁড়টি এক নজর দেখার জন্য আশপাশের লোকজনসহ দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই। খামারী জানান এ ষাঁড়টি বিক্রির পর ঘরের দেয়াল ভেঙে বের করতে হবে।

পঞ্চগড় পৌর এলাকার কাগজিয়া পাড়া গ্রামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কাশেম ‘শিশির দুগ্ধ’ খামারে যুবরাজকে লালন পালন করেছেন ষাঁড়টিকে। ষাঁড়টি কেনার জন্য ইতোমধ্যে যোগাযোগ করছেন ব্যাপারিরাও। ষাঁড়টি বিক্রি করে ডিজিটাল খামার করার স্বপ্ন এ খামারির।

খামারি আবুল কাশেম আবু আরো জানান, সেনাবহিনী থেকে ২০১৮ সালে অবসরের পর চারটি গরু দিয়ে খামার কাগজিয়া পাড়া গ্রামে ‘শিশির দুগ্ধ’ খামার শুরু করেন। ২০২১ সালে ফ্রিজিয়ান জাতের ষাঁড়ের তয় বীজে যুবরাজের জন্ম নেয় তার খামারে। সখ করে নাম রাখেন ‘যুবরাজ’।

প্রতিদিন প্রায় ২০ কেজি দানাদার খাদ্য খেয়ে পাঁচ বছর ধরে লালন পালন করছেন তিনি। কোন মোটাতাজাকরণের খাদ্য দেয়া হয়নি। এই কোরবানিতেই ‘যুবরাজ’ বিক্রি হবে বলে আশা আবুল কাশেমের। ষাঁড় বিক্রির টাকায় ডিজিটাল খামার করার স্বপ্ন দেখছেন খামারি আবুল কাশেম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :