ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী সাতক্ষীরা ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ  সাতক্ষীরা জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম আগামীকাল সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় পাওনা টাকার জন্য বৃদ্ধকে তিন দিন শিকলে বেঁধে নির্যাতন কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক সাতক্ষীরায় প্রাথমিকের ১৯৯ সহকারী শিক্ষকের নিয়োগপত্র প্রদান, বাদ পড়লেন ৪ জন সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক

পঞ্চগড়ে দুস্থ অসহায় পরিবারের মাঝে গৃহমঞ্জুরী ও চাল বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:১৪ অপরাহ্ণ, সোমবার, ২৫ মে ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে অসহায় দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গৃহমঞ্জুরি (অর্থ চেক) ও চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

সোমবার (২৫ মে) বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, ত্রাণ কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পৌর সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, যারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বাজে শ্লোগান দেয় তাদেরকে বিএনপি প্রতিহত করবে। তাদের আইন প্রয়োগকারী সংস্থার হাতে সোপর্দ করা হবে। মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। তিনি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের সময় জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। জনগণের সুবিধার্থে আমার নির্বাচনী এলাকায় পৌর এলাকাসহ গ্রামীণ জনপদের সকল রাস্তাঘাট ক্রমান্বয়ে পাকাকরণ করা হবে। সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করা হবে।

পরে পৌর ও উপজেলার দেড় হাজার দুস্থ পরিবার এর মাঝে প্রত্যেককে ২০ কেজি চাল এবং প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে সাড়ে তিন লাখ টাকার চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :