ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী সাতক্ষীরা ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ  সাতক্ষীরা জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম আগামীকাল সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় পাওনা টাকার জন্য বৃদ্ধকে তিন দিন শিকলে বেঁধে নির্যাতন কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক সাতক্ষীরায় প্রাথমিকের ১৯৯ সহকারী শিক্ষকের নিয়োগপত্র প্রদান, বাদ পড়লেন ৪ জন সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক

পঞ্চগড়ে মাজারে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:৪৯ অপরাহ্ণ, শনিবার, ২৩ মে ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : দেশের বিভিন্ন এলাকায় মাজারে হামলা, ভাংচুর সহ সুলতানুল আউলিয়া শাহ আলী বাগদাদী (রহ.)-এর মাজার শরীফে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে তরিকতপন্থী মুসলমানরা।

আজ শনিবার (২৩ মে) সকাল বেলা ১১ টায় পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-পঞ্চগড় জাতীয় মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী দাড়িয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও বাংলাদেশ সুপ্রিম পার্টি পঞ্চগড়ের ব্যানারে জেলার সর্বস্তরের তরিকতপন্থী মুসলমানরা এই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাজার শরীফ মুসলিম উম্মাহর অন্যতম পবিত্র ও আবেগ জড়ানো স্থান। সেখানে হামলা ও ভাঙচুর চালিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে চরম আঘাত হানা হয়েছে।
বক্তারা অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তারা যেকোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি ও মাজারের পবিত্রতা রক্ষা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এসময় মানববন্ধনে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সদস্য আবু সালেহ, এ্যাডভোকেট দেলোয়ার হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল ওয়াদুদ বদশা, জকির হোসাইন, রমজান আলী ও ফারুক হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।
পরে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও ধর্মবিষয় মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :