ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী সাতক্ষীরা ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ  সাতক্ষীরা জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম আগামীকাল সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় পাওনা টাকার জন্য বৃদ্ধকে তিন দিন শিকলে বেঁধে নির্যাতন কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক সাতক্ষীরায় প্রাথমিকের ১৯৯ সহকারী শিক্ষকের নিয়োগপত্র প্রদান, বাদ পড়লেন ৪ জন সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক

শালবাহান উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন ও দুর্নীতির প্রতিবাদে প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:৪১ অপরাহ্ণ, রবিবার, ২৪ মে ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলার ঐতিহ্যবাহী শালবাহান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র রয়েছে যাহার কেন্দ্র নং তেতুলিয়া সি= ৮৫৭। দীর্ঘ ৪ বছর সহকারি কেন্দ্র সচিবের দায়িত্বে থাকা সহকারি কৃষি শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অর্থ হাতিয়ে নিয়ে পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেয়া সহ অপর সহকারী শিক্ষক মামুনুর রশিদের বিরুদ্ধে ভুয়া বিএড সনদের অভিযোগ এনে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্নীতির সংবাদ প্রকাশ করা হয়। তারই প্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে এলাকাবাসী।

আজ ২৪ মে রবিবার সকাল ১১টায় শালবাহান স্কুল মার্কেট এলাকায় এই মানববন্ধনের আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

মানববন্ধনে ঐতিহ্যবাহী স্বনামধন্য শালবাহান উচ্চ বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষক মামুনুর রশিদের বিএড পরীক্ষার ভুয়া সনদ ও কৃষি শিক্ষক কর্তৃক এসএসসি পরীক্ষার্থীদের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে পরীক্ষার খাতা সংশোধন করে পাস করে দেয়ার অভিযোগ করে শিক্ষকের নামে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচার করছে। এর ফলে বিদ্যালয়ের দীর্ঘদিনের অর্জিত সুনাম ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হওয়ায় এলাকার প্রাক্তন শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী ঘটনার সঠিক তদন্তের প্রেক্ষিতে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মানববন্ধনে দাবি করেন।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শালবাহান দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক নইমুল হক, অভিভাবক এমদাদুল হক, যুবনেতা সেকান্দার আলী ও মুসলিম উদ্দিন প্রমূখ।

বক্তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। তারা আরও বলেন, বিদ্যালয়টিতে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে তাই দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বিদ্যালয়ের বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী, ,বর্তমান অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :