ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী সাতক্ষীরা ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ  সাতক্ষীরা জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম আগামীকাল সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় পাওনা টাকার জন্য বৃদ্ধকে তিন দিন শিকলে বেঁধে নির্যাতন কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক সাতক্ষীরায় প্রাথমিকের ১৯৯ সহকারী শিক্ষকের নিয়োগপত্র প্রদান, বাদ পড়লেন ৪ জন সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক

শিশু সন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে আবেদন বাবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:০৮ অপরাহ্ণ, সোমবার, ২৫ মে ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি : সারাদেশে শিশু নির্যাতনের ঘটনার প্রেক্ষাপটে নিজের ৪ বছর বয়সী কন্যাসন্তানের নিরাপত্তার স্বার্থে শটগান বরাদ্দ চেয়ে আবেদন করেছেন বরগুনার আমতলী উপজেলার এক ব্যক্তি।

এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার ২১ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বরাবর এই আবেদন করেন মাসুদুল ইসলাম নামের ওই ব্যক্তি।

মাসুদুল আলম উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের আলমগীর আকনের ছেলে।

আবেদনে উল্লেখ করেন, তিনি একজন বৈধ নাগরিক এবং তার ৪ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। সাম্প্রতিক সময়ে শিশুদের ওপর নির্যাতনের ঘটনা দেখে তিনি সন্তানের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে আছেন বলে দাবি করেন।

তিনি আরও লেখেন, “রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়ে সময় নষ্ট না করে আমি নিজেই আমার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। তাই বৈধভাবে একটি শটগান প্রয়োজন।”

এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদৎ মো:হাসনাইন পারভেজ জানান, উপজেলার সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আইনের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা রাখতে হবে।তবে তিনি কেন এ আবেদন করেছে এটা আমার বোধগম্য নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :