ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের অবাধ বিচরণ, আতঙ্কে রোগী-স্বজনরা এমপি কামরুজ্জামান কামরুলের নির্দেশে তিন শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন বিএনপি নেতা কামাল হোসেন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মধ্যনগরে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ফাঁসির রায়ের প্রতিবাদে দেবীগঞ্জে মিছিল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ

পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে দুই ভাই-বোনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:১২ পূর্বাহ্ণ, সোমবার, ১ জুন ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে আসিফ (১১) ও সাথী আক্তার (৯) নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রবিবার (৩১ মে) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুই শিশু একই এলাকার মৃত আইজুল ইসলাম নেন্দর ছেলে-মেয়ে। তারা মা আছিয়া খাতুনের সাথে থাকতো।

চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

চেয়ারম্যান জানান, আসিফ ও সাথী মায়ের কাছে থাকতো। তাদের মা আছিয়া একজন শ্রমিক। কাজে গিয়েছিল। সন্ধ্যায় কাজ শেষে বাড়িতে ফিরে ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরিবারের সদস্য ও স্থানীয়রাও তাদের সন্ধানে তল্লাশি চালান।

একপর্যায়ে রাতে বাড়ির পাশের একটি পুকুরে আসিফের মরদেহ ভেসে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুকুরে নেমে আরও খোঁজাখুঁজি চালালে পুকুরের পানি থেকে সাথীর মরদেহ উদ্ধার করা হয়।

এ দিকে স্থানীয়দের ধারণা পুকুর পাড়ে থাকা আম গাছ থেকে আম পাড়তে গিয়ে তারা পানিতে পড়েন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :