ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী সাতক্ষীরা ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ  সাতক্ষীরা জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল ও সমাবেশ সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম আগামীকাল সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় পাওনা টাকার জন্য বৃদ্ধকে তিন দিন শিকলে বেঁধে নির্যাতন কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক সাতক্ষীরায় প্রাথমিকের ১৯৯ সহকারী শিক্ষকের নিয়োগপত্র প্রদান, বাদ পড়লেন ৪ জন সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক

পঞ্চগড়ে পৌরসভার টোল কমানোর দাবিতে রিকসা-ভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন ও কর্মবিরতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:৫২ অপরাহ্ণ, বুধবার, ৩ জুন ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো, সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় পৌরসভা কর্তৃক আগামী অর্থবছরের জন্য অতিরিক্ত বাৎসরিক টোল কমানোর দাবিতে কর্মবিরতি পালন করে মতবিনিময় সভা করেছে জেলা রিকসা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। আজ বুধবার ৩ জুন দুপুরে জেলা শহরের শেরে বাংলা পার্ক সংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে সমাবেশ ও মানববন্ধন করেন । এ সময় মানববন্ধনে বক্তব্য দেন জেলা রিকসা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, অর্থ সম্পাদক আশাদুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিক ইসলাম প্রমূখ।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম বলেন, পঞ্চগড় পৌরসভা এলাকার মধ্যে এবং বাইরে থেকে আসা প্রায় সাত হাজার রিকসা-ভ্যান চলাচল করে। এজন্য পৌরসভা কর্তৃক বাৎসরিক টোল হিসেবে সাতশ টাকা দিয়ে লাইসেন্স প্লেট নিতে হয়। আগামী২০২৬ – ২০২৭ অর্থবছরের জন্য রিকসা-ভ্যান থেকে টোল আদায়ের জন্য ডাক হয়েছে সাত লাখ ১৩ হাজার টাকা। প্রতিটি রিকসা-ভ্যান থেকে দুইশ টাকা করে টোল নিলেই ডাকের টাকা উঠে যায়। তিনশ টাকা করে নিলেও তারা সাত লাখ টাকা লাভ করবে। তারপরও সিন্ডিকেট করে তারা বাধ্যতামূলকভাবে সাতশ টাকা করে আদায় করছে। তিনি আরও বলেন, পৌর এলাকায় ব্যাটারী চালিত রিকসা-ভ্যানের চলতি অর্থ বছরের লাইসেন্সের মেয়াদ শেষ হচ্ছে। পঞ্চগড় পৌরসভা আগামী অর্থ বছরের জন্যও রিকসা-ভ্যানের জন্য বাৎসরিক টোল/প্লেটের জন্য সাতশ টাকা নির্ধারণ করেছে। আমরা সেই বাৎসরিক টোল তিনশ টাকা করার জন্য জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছিলাম। কিন্তু জেলা প্রশাসকের নিকট হতে এর কোন আশ্বাষ না পাওয়ায় আমরা মাঠে নেমেছি। আমাদের ন্যায্য দাবি পুরণ করা না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন শ্রমিকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :